Posts

Showing posts with the label বই ও সিনেমা

শঙ্খনীল কারাগার - বই ও সিনেমা

Image
  # শঙ্খনীল _ কারাগার _ উপন্যাস   শঙ্খনীল কারাগার বাংলাদেশী লেখক হুমায়ূন আহমেদের একটি সমকালীন উপন্যাস। এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।   # কাহিনী _ সম্পাদনা উপন্যাসের কথক ‘ খোকা ’ । তারা ছয় ভাইবোন। তার বড় বোন রাবেয়া। তার বাবা আর রাবেয়ার বাবা ভিন্ন দুই ব্যক্তি। রাবেয়ার মায়ের আগে এক ধনীর সাথে বিয়ে হয়েছিল। সেই পরিবারে জন্মায় রাবেয়া। রাবেয়ার বাবার সাথে রাবেয়ার মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়।   রাবেয়ার মায়ের বাবার বাড়ি অভিজাত শ্রেণীর। রাবেয়ার মায়ের জীবন , রূপলাবণ্য সবই ছিল বড়লোকি। তিনি ভালো গান করতে জানতেন। তার বাবার বাড়ি আশ্রয় নেন গরীব শিক্ষার্থী আজহার হোসেন। একদিন তিনি রাবেয়ার মায়ের মুখে গান শুনে তার প্রেমে পড়ে যান। তার কয়েকমাস বাদে রাবেয়ার মায়ের সাথে বিয়ে হয় তার। রাবেয়ার মা তার বাবার বাড়ির সবকিছু ছেড়ে আজহার সাহেবের সংসারে যান।   দীর্ঘ ২৩বছরের সংসারে একে একে খোকা ও তার বাকি চার ভাইবোন জন্মায়। সবচেয়ে ছোট ...

সারেং বৌ - বই ও সিনেমা

Image
  # উপন্যাসঃ _ সারেং _ বৌ # লেখকঃ _ শহীদুল্লা _ কায়সার # প্রকাশকালঃ _ প্রথম _ প্রকাশ _ ১৯৬২ # প্রকাশকঃ _ নওরোজ _ সাহিত্য _ সম্ভার # সাহিত্য _ পুরস্কারঃ _ আদমজী _ সাহিত্য _ পুরস্কার   # কাহিনী _ সংক্ষেপ   সারেং বৌ উপন্যাসটিতে ফুটে উঠেছে নদীর তীরের মানুষের জীবন যাত্রা। তাদের জীবিকা উপার্জনের উৎস। সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম , সেই গ্রামের মানুষের রক্ষকই সমুদ্র , সমুদ্রই তাদের জীবিকা সরবরাহ করে থাকে। লেখক শহীদুল্লা কায়সার নবিতুন এবং তার স্বামী কদম সারেং কে প্রধান চরিত্র হিসেবে ফোকাস করেছেন।কদম সারেং একজন নাবিক , ডাঙায় যেমন আছে তার ভালবাসার বউ ও মেয়ে , জল ও তেমনি তার ভালবাসার আরো এক জায়গা। ডাঙায় থাকলে গভীর মমতায় জল তাকে টানে , আবার জলে থাকলে তার প্রিয়তমার কোমল ছোয়া ইশারা করে তাকে।   এই জীবিকার তাগিদেই সেই ঘর ছাড়া। তিন বছর সে জেল খেটেছে বিনা দোষেই। অন্যদিকে নিরুদ্দেশ স্বামীর জন্য প্রতিক্ষায় আছে নবিতুন। এ জন্য তাকে হাজারো গঞ্জনা সহ্য করতে হচ্ছে। কত পুরুষ তাকে দেখে লালায়িত হচ্ছে , তাকেও জৈবিক চাহিদা মেটানোর জন্য পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে হচ্ছে...

কাবুলিওয়ালা - বই ও সিনেমা

Image
  কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। গল্পে আফগান থেকে আসা এক ফল বিক্রেতার সাথে বাঙালি এক লেখকের ছোটো বাঙালি মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা মেয়ের মত ভালোবাসে।   # কাহিনী _ সংক্ষেপ   রহমত শেখ একজন আফগানের কাবুল থেকে বাংলায় আগত ফল বিক্রেতা। ফল বিক্রি করতে সে কলকাতায় আসে। সেখানে বাঙালি এক লেখকের ছোটো বাঙালি মেয়ে মিনির সঙ্গে তার ভাব জমে। মিনিকে দেখে কাবলে ফেলে আসা তার নিজের মেয়ের কথা মনে পড়ে। রহমত একটি বোর্ডিং হাউসে নিজের দেশের লোকেদের সঙ্গে থাকতে শুরু করে এবং তার ব্যবসা চালিয়ে যায়।   একদিন রহমত আফগান থেকে আসা চিঠিতে তার মেয়ের অসুস্থতার খবর পেয়ে সে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার টাকার অভাব থাকায় এবং ব্যবসা বাড়ানোর জন্য সে ধারে জিনিস বিক্রি করত। একদিন এক ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গেলে সে তাকে অপমান করে। এতে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং হাতাহাতি পর্যায়ে পৌঁছে। রহমতকে সে অপমান করতে থাকলে রহমত তাকে ছুরিকাঘাত করে।   আদালতে রহমতের উকিল তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু রহমত স...

রামের সুমতি - বই ও সিনেমা

Image
  # বই   রামের সুমতি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প। গল্পটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এতে গল্পকার মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্কের চিত্র তুলে ধরেছেন।   # কাহিনী _ সংক্ষেপ রামলাল গ্রামের এক দুরন্ত কিশোর। সব ব্যাপারেই তার দুস্টুবুদ্ধির কারণে গ্রামের সবাই ভীত থাকে। এমনকি তার দুরন্তপনার সংবাদ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। তার দুরন্তপনার একান্ত সহযোগী ভৃত্য ভোলা। অপরদিকে তার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলাল শান্ত প্রকৃতির। সে গ্রামের কাছারীতে কাজ করে ও পৈতৃক সম্পত্তি দেখাশুনা করে। তার স্ত্রী নারায়ণী যে বছর ঘরে আসে তখন রামের মা আড়াই বছরের রামকে তার হাতে দিয়ে মারা যান। সেই থেকে নারায়ণী রামকে কোলে পিঠে মানুষ করেছে। তাই রামের দুরন্তপনা ও বদমেজাজ ভৃত্য ভোলা , নৃত্যকালী এমনকি বড় ভাই শ্যামলালের উপর খাটালেও বউদিকে সে মান্য করে। বউদির জ্বর ভালো না হলে ডাক্তারকে শাসিয়ে আসে। তাদের সুখের সংসারে বিঘ্ন ঘটে নারায়ণীর...