Posts

Showing posts with the label গল্পের পেছনের গল্প

স্ফূলিঙ্গ - গল্পের পেছনের গল্প

Image
  আপনি যদি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে যান তবে অবধারিত ভাবে যার প্রসঙ্গ আসবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবিঠাকুর এমন এক উজ্জ্বল নক্ষত্র যাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যের আরেকজন সফল লেখক এবং একজন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। বলা যায় রবিঠাকুর এবং সত্যজিৎ রায় দুজনেই অসম্ভব প্রতিভাবান ছিলেন। দুজনের ব্যক্তিগত সম্পর্কেরও একটা মজার ঘটনা আছে। আজ সে বিষয়েই জানাবো। রবীন্দ্রনাথের বয়স যখন ৬০, সত্যজিতের তখন জন্ম হয়। রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয় শান্তিনিকেতনে। সত্যজিতের মা সুপ্রভা রায় ছেলেকে নিয়ে গিয়েছিলেন রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে। তখন সত্যজিতের বয়স ১০ বছর। সত্যজিৎ রায় একটা খাতা নিয়ে গিয়েছিলেন ঠাকুরের অটোগ্রাফ নেবেন বলে। কিন্তু রবি ঠাকুর খাতায় সই না করে খাতাটা নিজের সঙ্গে করে নিয়ে চলে যান। এতে খুব কষ্ট পান ছোট্ট সত্যজিৎ। পরদিন আবার ঠাকুরের দেখা পেতে সত্যজিৎ রবি ঠাকুরের উত্তরায়ণের বাড়িতে যান। সেখানে যেতেই রবি ঠাকুর খাতাটি ফেরত দেন সত্যজিৎকে। সেই খাতার মধ্যে লেখা ছিল সেই বিখ্যাত কবিতা--- পরদিন সকালবেলা সত্যজিৎ রবীন্দ্রনাথের উত্তরায়ণে...

মৃত্যুক্ষুধা - গল্পের পেছনের গল্প

Image
  বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে আর যে মনীষী ব্যক্তিটি তাঁর নিজস্ব প্রতিভার আলোকে সাহিত্যাকাশ আলোকিত করে গেছেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি হিসেবে আমাদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত হলেও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবদান অনস্বীকার্য। মূলত কবি হিসেবে আমাদের কাছে তিনি সমাদৃত হলেও তাঁর কালজয়ী কিছু উপন্যসাও রয়েছে। সেগুলোর মধ্যে মৃত্যুক্ষুধা অন্যতম। মৃত্যুক্ষুধা উপন্যাসকে নজরুল সাহিত্যের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয়। মজার ব্যাপার হচ্ছে, এই উপন্যাসের রচনার পেছনে রয়েছে লেখকের বাস্তব জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী উপন্যাস 'মৃত্যুক্ষুধা'। ১৯২৬ থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি কৃষ্ণনগরে বাস করতেন। এ নগরের চাঁদসড়কের ধারে বিরাট কম্পাউন্ডওয়ালা একতলা বাংলোয় থাকতেন তিনি। উপন্যাসের পটভূমি উক্ত বাড়ি, রোমান কাথলিক পাড়া এবং কলতলার পারিপাশ্বিক ঘটনা এবং সময়কে কেন্দ্র করে রচিত। কৃষ্ণনগরে অবস্থানকালে নিদারুণ দুঃখ-কষ্ট এবং দুঃসাধ্য কৃচ্ছ্রসাধন ছিল নজরুলের নিত্য জীবনযাত্রার অঙ্গ। দারিদ্রের চিত্র, সাম্য ও বিপল্গবীচেতনা এ উপন্যাসের রূপকল...

ওঙ্কার - গল্পের পেছনের গল্প

Image
  গল্পের পেছনের গল্প (পর্ব -১) সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তারুণ্যের বই উৎসব প্রতিযোগিতার নতুন আয়োজন গল্পের পেছনের গল্পতে। এই আয়োজনের নাম " গল্পের পেছনের গল্প " হলেও আমরা এই আয়োজনে শুধু গল্প নয়, বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদির পেছনের মজার ঘটনা সম্পর্কে জানবো । আমাদের আজকের পর্বে আমরা জানবো প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার কালজয়ী উপন্যাস " ওঙ্কার " এর রচনার পেছনের মজার ঘটনা নিয়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে যতো কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে বিশেষত বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী, স্বমহিমায় উজ্জল এবং বিরল প্রতিভাবান সাহিত্যিক হলেন আহমদ ছফা। আহমদ ছফা ছিলেন সময়ের সবচেয়ে সাহসী পুরুষ। সেটা ব্যক্তি হিসেবে এবং সাহিত্যিক হিসেবেও। তাই তাঁর মৃত্যুর এতোবছর পরেও আজকের তরুণ সমাজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁর সাহিত্যকর্ম নিয়ে চলে ব্যাপক আলোচনা। আহমদ ছফা ছিলেন যেমন তেজস্বী তেমনি একগুঁয়ে। হুমায়ুনের ভাষায় একটা গল্প শুনি- ''আনিস সাবেতের বোনের বিয়ে হবে কুমিল্লায়। ছফা ভাইকে নিয়ে আমি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলাম। রাত আটটার ...