মধুমতি

 




মধুমতি হলো ২০১১ সালের ১৪ এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক শাহজাহান চৌধুরী।

রাবেয়া খাতুন এর জনপ্রিয় (উপন্যাস) 'মধুমতি' অবলম্বনে ছবিটি নির্মিত। ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি 'মধুমতি'তে শেখ সাদী খানের সুর ও সংগীত পরিচালনায় রয়েছে শ্রুতিমধুর কয়েকটি গান।





ছবির গল্পের মূল চরিত্র হলো আবু এই আবু চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। এছাড়াও ছবিতে গ্রামের একজন নারীর চরিত্রে অভিনয় করছেন ইলোরা গহর, 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' চৈতী, শহিদুল আলম সাচ্চু, সাবেরী আলম সহ আরও অনেকে।






"মধুমতি" চলচ্চিত্র কাহিনী সংক্ষেপঃ

শহরের কলেজপড়ুয়া তরুণ 'আনু' (রিয়াজ) এক সময় গ্রামে গিয়ে তাঁত শিল্পের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করে। গত শতকের ষাটের দশকে বাংলাদেশের তাঁতশিল্পে ক্রান্তিকাল চলছিল। যন্ত্রচালিত বস্ত্র কারখানার কাছে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছিল হস্তচালিত তাঁত। এ সময় তাঁতি সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়-পড়ুয়া দুই যুবক-যুবতী আনোয়ার ও মিনারা (চৈতী) গ্রামে ফিরে তাঁতিদের সহযোগিতায় মনোযোগ দেয়। মিনারা তাদের সচেতন করার চেষ্টা করে। অন্যদিকে আনোয়ার প্রতিষ্ঠা করে সমবায় সমিতি। আর তাঁতিরা স্বপ্ন দেখে নতুন করে বাঁচার। স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় অসাধু লোকজন। তাঁতিদের স্বপ্ন পূরণের গল্প নিয়েই নির্মিত হয়েছে 'মধুমতি' চলচ্চিত্রটি। ---করুণ পরিণতির মধ্য দিয়ে আনু'র যবনিকাপাত ঘটে...।

Comments

Popular posts from this blog

মুক্তিযুদ্ধের বই - ০৪

লালসালু - বই ও সিনেমা

স্ফূলিঙ্গ - গল্পের পেছনের গল্প